টাকা গোনার সময় ভুলেও এই কাজ করবেন না, রুষ্ট হবেন মা লক্ষ্মী!
দৈনন্দিন জীবনে আমরা নিজেদের অজান্তেই অর্থ সংক্রান্ত এমন অনেক কাজ করে ফেলি, যে কারণে মা লক্ষ্মী রুষ্ট হন। তাই শুধু অর্থ উপার্জন করলেই হবে না, তাকে সম্মানও করতে হবে।
Purabi Jana
অনেকেরই থুতু দিয়ে টাকা গোনার অভ্যাস আছে। বাস্তু অনুসারে, এই ভাবে টাকা গুনলে লক্ষ্মীর অপমান হয় এবং সেই ব্যক্তি বাকি জীবন দারিদ্র্যের মধ্যে দিয়ে কাটায়।
পার্সে পুরনো বিল, নোংরা কাগজ রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে, এমনটা করলে আয়ের উপর খারাপ প্রভাব পড়বে এবং আপনি আর্থিক সংকটেও পড়তে পারেন।
পার্সে কখনই নোট ভাঁজ করে রাখবেন না। এটি অর্থের প্রতি অসম্মানের লক্ষণ। এতে আপনার জীবনে সমৃদ্ধির অভাব দেখা দেবে।
অনেকেই টাকা রাখার সিন্দুকে এমন কিছু জিনিস রাখেন যা পবিত্র নয়। এক্ষেত্রে সেই স্থানের পবিত্রতা লঙ্ঘিত হয় এবং এ কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন।
কখনও নোংরা হাতে বা মিথ্যা কথা বলে টাকা লেনদেন করবেন না। সবসময় পরিষ্কার হাত দিয়ে টাকা স্পর্শ করুন।
সবসময় পার্সে টাকা রাখুন। বড় ব্যাগের কোনও একটা জায়গায় যেমন তেমন করে টাকা ফেলে রাখবেন না, বা রুমালে বেঁধে রাখবেন না। পার্সে ঠিক করে পরপর সাজিয়ে নোট গুছিয়ে রাখুন।
অসত্ পথে রোজগার করা টাকা বেশিদিন থাকে না। তাই সত্ পথে পরিশ্রম করে টাকা রোজগার করুন।
টাকা নিয়ে যেমন দম্ভ বা অহংকার করা উচিত নয়, তেমনই টাকা থাকলেও ক্রমাগত টাকা নেই, টাকা নেই করে যাওয়াও ঠিক নয়। এর ফলে রুষ্ট হন মা লক্ষ্মী।