Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
COVID-19 Kappa Variant : ডেল্টার পর এবার UP-তে খোঁজ মিলল কাপ্পা প্রজাতির, করোনার এই নতুন রূপ আসলে কী? জেনে নিন
কোভিডের নতুন নতুন রুপ মানব জাতির কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে তুলছে। করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের ঘটনার কথা আমরা সবাই জানি। এবার কোভিডের কাপ্পা ভ্যারিয়েন্ট-এর দেখা মিলল উত্তরপ্রদেশে। সেখানে দু'জনের শরীরে দেখে গিয়েছে 'কাপ্পা' প্রজাতির সংক্রমণ। লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল কলেজে ১০৯টি নমুনার জিনোম সিকোয়েন্সিং হয়েছিল। এই ১০৯টি নমুনার মধ্যে ১০৭টিতে ডেল্টা রুপের হদিশ পাওয়া গিয়েছে।

কী এই কাপ্পা ভ্যারিয়েন্ট? এটি কতটা বিপজ্জনক? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

কাপ্পা ভ্যারিয়েন্ট কী?
কাপ্পা ভ্যারিয়েন্ট, যা বি.১.৬১৭.১ নামেও পরিচিত। এটি একটি ডবল মিউট্যান্ট ভেরিয়েশন। কাপ্পাতেও EE484Q এবং L452R মিউটেশন রয়েছে। এটি করোনা ভাইরাসের কোনও নতুন রূপ নয়। বিশেষজ্ঞদের মতে, এটি বেশ কিছু সময় ধরেই রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, ভারতে কাপ্পার প্রথম খোঁজ মিলেছিল ২০২০ সালের প্রায় শেষের দিকে। বি.১.৬১৭.২-কে যেখানে ডেল্টা নামে ডাকা হচ্ছে, বি.১.৬১৭.১ রূপী ভাইরাসের নামকরণ হয় কাপ্পা।
বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে 'variant of concern' হিসেবে চিণ্হিত করেনি। তবে 'ল্যাম্বডা' যা ইতিমধ্যে বিশ্বের ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে, তার মতোই কাপ্পার উপরও নজর রাখছে WHO। তবে এখনই করোনার এই রূপ নিয়ে খুব বেশি উদ্বেগ প্রকাশ করেনি WHO।

কাপ্পা ভ্যারিয়েন্টের লক্ষণ
ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের মতো, কাপ্পা-তেও কাশি, জ্বর, ডায়রিয়া, স্বাদ-গন্ধ চলে যাওয়া, গলা ব্যথা এবং শ্বাসকষ্টের মতো লক্ষণগুলি দেখা দিতে পারে। এর সামান্য লক্ষণ দেখা দিলেই অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। কাপ্পা ভ্যারিয়েন্ট নিয়ে এখনও গবেষণা চলছে।

কাপ্পা ভ্যারিয়েন্ট প্রথম কবে দেখা দিয়েছিল?
ভারতে ২০২০ সালের অক্টোবর মাসে কাপ্পা ভ্যারিয়েন্ট প্রথম দেখা দিয়েছিল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে 'variant of interest' হিসেবে চিণ্হিত করে, যা ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে আলাদা।

উদ্বেগের কারণ
কর্তৃপক্ষের মতে, উত্তরপ্রদেশে পাওয়া কোভিডের কাপ্পা রূপটি উদ্বেগের কারণ নয়, কারণ ভাইরাস থেকে এই ধরনের মিউটেশন ও ভেরিয়েশন আশা করা যায়। অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) অমিত মোহন প্রসাদ-এর মতে, চিন্তার কিছু নেই কারণ এটি ভাইরাসের অন্য একটি রূপ এবং এর চিকিৎসা সম্ভব।

কাপ্পা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনগুলি কি কার্যকর?
কাপ্পা ভ্যারিয়েন্টে যেহেতু L452R মিউটেশন রয়েছে, তাই মনে করা হচ্ছে যে এটি রোগ প্রতিরোধ শক্তিকে ফাঁকি দিতে পারে, তবে এ নিয়ে এখনও গবেষণা চলছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে যে, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন কাপ্পা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গবেষণা করে জানায়, কোভিশিল্ডও কাপ্পার হাত থেকে সুরক্ষা প্রদান করতে পারে।



Click it and Unblock the Notifications